‘ডিজিটাল অর্থনীতির চ্যালেঞ্জ মেধাসত্বের সুরক্ষা’

৯ ফেব্রুয়ারি, ২০২১ ২১:১৮  
ডিজিটাল অর্থনীতির মূল চালিকা শক্তি ডিজিটাল সংযোগ। একইভাবে ই-কমার্সের পূর্ব শর্ত হার্ডওয়্যার ও সফটওয়্যারের ইনক্লুসিভ সংযুক্তি। তবে ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে এর চেয়েও বড় চ্যালেঞ্জের হয়ে ওঠেছে স্থানীয় উদ্যোগ ও মেধাসত্ব সুরক্ষা এবং ডিজিটাল অর্থনীতির বিকাশে প্রতিযোগিতা ছাপিয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়।  উঠে এসেছে সরকারী নীতিগত সহায়তার পাশাপাশি প্রশিক্ষণ এবং সমন্বিত উদ্যোগের বিষয়। মঙ্গলবার বে অব বেঙ্গল ইকোনোমিক ডায়ালগ উপলক্ষে অনুষ্ঠিত ‘ডিজিটাল কানেক্টিভিটি অ্যান্ড ই-কমার্স’ বিষয়ক ওয়েবিনারে এমন মন্তব্য করেছেন আলোচকরা। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড অ্যান্ড ইকনোমিকস অ্যান্ড এনভায়রনমেন্ট নেপালের চেয়ায়ারম্যান ড. পশ রাজ পান্ডে। তিনি বলেছেন, কোভিড ১৯ পরবর্তী সময়ে ঘর এখন প্রাইমারি কনট্রোল ইউনিট। ডিজিটাল সংযুক্তির কল্যাণে ঘরই এখন প্রাথমিক নিয়ন্ত্রণ কক্ষে রূপ নিয়েছে। শিশুরা ঘরে বসেই ভার্চুয়াল মাধ্যমে পাঠ নিচ্ছে। নতুন স্বাভাবিক জীবনে অফিসও চলছে ঘরে বসেই। ই-কমার্সের মাধ্যমে শমিং মলও চলে এসেছে ঘরে দোরগোরায়। সোশ্যাল নেটওয়ার্কও সেজেছে নতুন করে। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়েব ড্রিম প্রতিষ্ঠাতা দীপালি গোতাদকে, সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড অ্যান্ড ইকনোমিকস অ্যান্ড এনভায়রনমেন্ট গবেষক ক্ষিতিশ দাহাল, এনহেন্সড ইন্টিগ্রেটেড ফ্রেম ওয়ার্কের সিনিয়র কো-অর্ডিনেটর হ্যা ট্রান এবং সহজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাহতাব উদ্দিনের সঞ্চালনায় ওয়েবিনারে ই-কমার্স ব্যবস্থাকে শক্তিশালী করতে ক্রস বার্ডার ই-কমার্স নীতিকে সহজ করার ওপর গুরুত্বারোপ করেন মালিহা কাদের। তিনি বলেন, পুঁজির কাছে উদ্ভাবন সুরক্ষা এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আন্তঃ মহাদেশীয় সম্ভাবনাকে যথাযথ ভাবে কাজে লাগানো রীতিমতো চ্যালেঞ্জার।